প্রেমের নগরী প্যারিস ক্রমেই যেন আতঙ্কের শহর হয়ে উঠছে তারকাদের জন্য, মাসখানেক আগেই এখানে ডাকাতের খপ্পরে পড়েছিলেন মার্কিন টেলিভিশন সেলিব্রেটি কিম কার্দাশিয়ান।
ডেইলিমেইলের খবর জানাচ্ছে, গত শুক্রবার মল্লিকা ও তাঁর এক বন্ধু রাত সাড়ে ৯টার দিকে প্যারিসের ওই ফ্ল্যাটে উপস্থিত হন। এ সময়েই হামলা চালানো হয় ওদের ওপর, মল্লিকার ফ্ল্যাটটি ছিল কিম কার্দাশিয়ানের সেই ফ্ল্যাটের পাশেই।
আক্রমণকারী ছিল তিনজন, কোনোরকম কথাবার্তা ছাড়াই তারা প্রথমে মল্লিকা ও তার বন্ধুর দিকে কাঁদুনে গ্যাস ছিটিয়ে দেয়, এরপর মারধর করে। বেশ কিছুক্ষণ মারধরের পর তারা পালিয়ে যায় , এরপর মল্লিকা ইমার্জেন্সি পুলিশের জন্য ফোন করতে সক্ষম হন।
মল্লিকা বা তাঁর বন্ধু, কেউই অবশ্য গুরুতরভাবে আহত হননি। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে গোয়েন্দা পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়েছিল। মল্লিকা শেরাওয়াত অনেকদিন ধরেই দেশের বাইরে জীবনযাপন করছেন।
ভারতীয় সমাজ ব্যবস্থা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে যাচ্ছেন। আক্রমণের বিষয়ে এখনো পর্যন্ত মল্লিকা কোনো মন্তব্য করেননি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.