৫৪ ও ১৬৭ ধারা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে



বিনা পরোয়ানায় ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি ওই ধারাগুলো সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা মেনে চলার জন্য সরকারকে বলা হয়। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারি শামীম রেজা রুবেল নামে এক শিক্ষার্থীকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে মারা যায় রুবেল।

 এ ঘটনা তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনা তদন্ত শেষে কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করে। এর প্রেক্ষিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট করে।

ওই রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল এ ব্যাপারে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। ১৩ বছর পর হাইকোর্টের দেয়া এই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.