ঢাকা: দোকান মালিক সমিতির দাবি গ্রহণযোগ্য নয়, তারা ভ্যাট না দেওয়ার জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশিক টেক্স গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ভ্যাটপ্রদানকারীর সংখ্যা বাড়লে ভ্যাট কমানো হবে। এছাড়া ভ্যাট কমানো হবে না। দোকান মালিকদের উপর প্রস্তাবিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার, বিদ্যমান প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে দোকানপাট বন্ধ করে আন্দোলন করে আসছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। ভ্যাটের আওতায় যেসব দোকান মালিক রয়েছেন, তারা বর্তমানে বছরে ১৪ হাজার টাকা ভ্যাট দিচ্ছেন, যা বর্তমান অর্থবছরে বাড়িয়ে ২৮ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। আর এখানেই আপত্তি তাদের। চলতি নভেম্বরের মধ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে আগের ‘প্যাকেজ ভ্যাট’ বহালের ঘোষণা না দিলে আবারও ধর্মঘটে নামার হুমকি দোকানিদের।
0 comments:
Post a Comment
Thanks for your comments.