টক দইয়ের পুষ্টিগুণের কারণে স্বাস্থ্যকর খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়। ভোজন রসিক বা স্বাস্থ্য সচেতন সবারই দই অনেক পছন্দের খাবার।
হজম শক্তি বৃদ্ধি করার সাথে সাথে এটি ওজন কমাতেও সাহায্য করে। স্বাস্থ্যকর এই খাবারটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন আর দূরে থাকুন অনেকগুলো স্বাস্থ্য সমস্যা থেকে। মিষ্টি দইয়ের থেকে টকদই বেশি পুষ্টিদায়ক।
আসুন তাহলে জেনে নেওয়া যাক টকদই এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।
১। হজমশক্তি বৃদ্ধি টকদই হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। শুধু তাই নয় এটি অন্যান্য খাদ্যের সাথে মিশে এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি করে থাকে। এর মধ্যে কিছু উপাকারী ব্যাকটেরিয়া আছে যা খাবার হজম করতে সাহায্য করে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, এটি পাকস্থলির ইনফেকশন দূর করে দেয়।
২। দাঁত ও হাড় মজবুত করে দইয়ে আছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যা হাড় এবং দাঁত মজবুত করে। এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম আছে যা দাঁত মজবুত করে থাকে। এবং এটি হাড়ের রোগ অস্টিওপরোসিস প্রতিরোধে করে থাকে।
৩। হৃদযন্ত্র সুস্থ রাখে আধুনিক যুগে বেশিরভাগ মানুষই হার্টের সমস্যায় ভুগে থাকেন। অল্প বয়সী মানুষেরাও এখন এই রোগে আক্রান্ত হয়ে থাকে। দই হৃদরোগের ঝুঁকি কমায়। এটি উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে থাকে। যা হৃদরোগে হওয়া প্রতিরোধ করে।
৪। উদ্বেগ এবং টেনশন দূর করে উদ্বেগ এবং টেনশন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আর এর নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়ছে। এই উদ্বেগ দূর করতে সাহায্য করবে টকদই। টকদই মস্তিষ্কের অ্যাসিডিটি মাত্রা হ্রাস করে যা নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করে।
৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দইয়ে থাকা ব্যাকটেরিয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এতে থাকা প্রোবায়োটিক উপাদান ইনফেকশনের সঙ্গে লড়াই করে। দইয়ের এই পুষ্টিগুণ রান্না করলেও নষ্ট হয়ে যায় না।
৬। খুশকি দূর করতে টকদই শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয়, এটি চুলের জন্য বেশ ভাল। চুলের খুশকি দূর করতেও এটি কার্যকর। এর ল্যাকটিক অ্যাসিড এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান চুলের খুশকি দূর করে। মাথায় টকদই লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭। ওজন কমাতে পুষ্টিবিদদের ডায়েট চার্টে দই বিশেষভাবে উল্লেখ থাকে। দইয়ে ক্যালসিয়াম আছে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এবং এটি দেহের বাড়তি মেদ ঝরিয়ে ওজন হ্রাস করে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.