যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশের এবারের নির্বাচনে তার নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন এদের কাউকে ভোট দেননি।
মঙ্গলবার বুশের এক সহকারি একথা জানান। বুশ আগেই এবারের নির্বাচনে কাউকে ভোট না দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তার ছোট ভাই ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ ২০১৬ সালে রিপাবলিকান দলের প্রাইমারিতে পরাজিত হওয়ার পর তিনি এমন ইঙ্গিত দেন।
বুশের ব্যক্তিগত সহকারি ফ্রেডি ফোর্ড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বুশ যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীকে ভোট দেননি।’ বুশ পরিবার এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে তেমন গুরুত্ব দিয়েও দেখেনি।
তবে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ একান্তে বন্ধুদের কাছে বারবার বলেছিলেন, তিনি ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.