এই প্রথম ন্যানসির সঙ্গে ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন তরুণ কন্ঠ শিল্পী বাঁধন।‘জানে মন’ শিরোনামে গানটির কথা ও সুর করেছে শাহরিয়ার বাঁধন ও মিউজিক করেছেন সংগীত রেজওয়ান শেখ।
শাহরিয়ার বাধঁন জানান, এই গানটি দিয়ে শিগগিরই মিউজিক ভিডিও তৈরি করা হবে। সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই ভিডিওটির শুটিং শুরু হবে। নতুন বছরের প্রথম দিনে ‘জানে মন’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে। এছাড়াও শিগগিরই জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জানে মন’ গানটি ডিজিটাল অডিও প্রকাশিত হবে জিপি মিউজিক ও রবি ইউন্ডার মিউজিকে। গানটি শাহরিয়ার বাঁধনের ইউটিইব চ্যানেলে লিরিকাল ভিডিও প্রকাশিত হবে

0 comments:
Post a Comment
Thanks for your comments.