সত্তা’ ছবিতে শাকিব ও পাওলি অভিনীত অংশের শুটিং পুরোপুরি শেষ হয় মাস খানেক আগে। ডাবিংয়ের কাজ শেষ করেছেন শাকিব, পাওলির সময় লাগবে আরও ১০ দিন। এ ছাড়া বাকি কিছু শুটিং প্যাচওয়ার্ক।
সেন্সর ছাড়পত্রের জন্য ছবি জমা দেওয়ার সময়সীমা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। ছবির পরিচালক হাসিবুর রেজা প্রথম আলোকে জানালেন, ৩০ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে তাঁদের। ২০১৪ সালের ১৬ নভেম্বর বিএফডিসিতে ‘সত্তা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান ও পাওলি দাম। এরপর শাকিবের সঙ্গে আর শিডিউল মেলানো যায়নি বলে বারবার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। অবশেষে গত মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজারে টানা দুই সপ্তাহ শুটিং করে ‘সত্তা’ ছবিতে নিজেদের অংশের কাজ শেষ করেন শাকিব ও পাওলি।
শাকিব খান বলেন, ‘আমি আগেও বলেছি, এটা ক্ল্যাসিক একটি সিনেমা হবে। শুটিং শেষে মনে হয়েছে, মোটেও ভুল বলিনি। আমাকে সাধারণত এ ধরনের ছবিতে এর আগে দর্শকেরা দেখেননি। সবাই সুন্দর গল্পের একটা সিনেমা দেখতে পাবেন।’ সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

0 comments:
Post a Comment
Thanks for your comments.