মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।
মাত্রারিক্ত ফেসবুক ব্যবহারের কারণে পরিবার থেকে বকাঝকা করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তার নাম সায়মা আক্তার সুমি (১৯)। সে ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সুমির বড় ভাই মহসীন আলী জানান, পড়াশুনায় অমনযোগী হয়ে শুধুই মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো তার বোন। এই নিয়ে তার মা পারভিন আক্তার তাকে বকাঝকা করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.