যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে নাৎসি একনায়ক এডলফ হিটলারের সঙ্গে তুলনা করায় এক স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
এক অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার মাউনটেউন ভিউ হাইস্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকের নাম ফারান নাভারো (৬৫)। তিনি ওই স্কুলে ইতিহাস পড়াতেন। স্কুলের তত্ত্বাবধায়ক জানান, গত বৃহস্পতিবার ওই প্রবীণ শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করা হয়। নাভারো শ্রেণিকক্ষে বলেছেলিন, ‘হিটলার বলেছিলেন, জার্মানিকে আবার মহান করতে হবে; আর ট্রাম্প বলেছেন, আমেরিকাকে আবার মহান করতে হবে।’
‘উভয় নেতা বিদেশিদের দেশ থেকে বিতাড়িত করার বিষয়ে অঙ্গীকার করেছেন।’ শ্রেণিকক্ষে এই কথাগুলো বলার পর এক অভিভাবকের ই-মেইল পায় কর্তৃপক্ষ। এরপর ওই শিক্ষককে স্কুল থেকে চলে যেতে বলা হয়। স্কুলের এক কর্মকর্তা বলেছেন, ‘ওই স্কুলে নাভারো গত প্রায় ৪০ বছর শিক্ষকতা করেছেন। তিনি গণহত্যা বিষয়ে বিশেষজ্ঞ।’ এরই মধ্যে ‘চেঞ্জ ডটওআরজি’ নামের একটি ওয়েবসাইট ওই শিক্ষককে ফিরিয়ে আনতে গণস্বাক্ষরের আয়োজন করেছে।
সেখানে এক হাজার দুইশর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। নাভারো ম্যাক্সিকান বংশোদ্ভুত মার্কিন নাগরিক। তিনি অকল্যান্ডে থাকেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.