সাব্বিরের বিধ্বংসী ইতিহাসে মুগ্ধ মুশফিক-স্যামি


৬১ বলে ১২২, সমান ৯টি করে ছক্কা ও চার। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সাব্বির রহমানের ব্যাটিং রবিবার মিরপুরে কাঁপিয়ে দিয়েছিল মুশফিকুর রহীমকে।
শেষ পর্যন্ত সাব্বিরদের রাজশাহী কিংস হেরেছে ৪ রানে। বরিশাল বুলসের অধিনায়ক মুশফিক তাই মন খুলেই সাব্বিরের প্রশংসা করতে পেরেছেন, রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামির হয়তো সামান্য অপরাধ বোধ থেকে থাকবে। সাব্বিরকে জয় দিতে পারলেন না।

তবে মুশফিক-স্যামি একম, এটা তাদের জীবনে দেখা অন্যতম সেরা ইনিংস। বরিশাল মুশফিকের অপরাজিত ৮১ ও শাহরিয়ার নাফীসের ৬৩ তে ভর করে ৪ উইকেটে ১৯২ রান তুলেছিল। জবাবে, ৬ উইকেটে ১৮৮ রানে থামে রাজশাহী।

প্রথম ওভারেই উইকেটে আসেন সাব্বির। ধ্বংসাত্মক ব্যাটিংয়ে ৫৩ বলে তুলে নেন টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি। বিপিএলে এই আসরের প্রথম সেঞ্চুরিতে ৮টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। দলের ১৫৯ রানের সময় সাব্বির আউট।

২৪ বলে আর জয়ের জন্য ৩৪ রান করতে পারেনি রাজশাহী। তবে ম্যান অব দ্য ম্যাচ সাব্বির। ২৪ বছরের সাব্বির জাতীয় দলে এখন তিন সংস্করণের ক্রিকেটেই মুশফিকের সতীর্থ। তবে এদিনের প্রতিপক্ষের ইনিংসের প্রশংসা করে মুশফিক বলেছেন, যেভাবে সাব্বির খেলেছে তাত তাকে কৃতিত্ব দিতেই হবে, টি-টোয়েন্টিতে এটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস।

সাব্বিরের ক্যাচ ফেলার পরও জিতলাম বলে ভাগ্যবান আমরা।" ব্যক্তিগত ১৪ রানে আল-আমিন ক্যাচ সহজ ক্যাচ ছাড়ায় সাব্বির নতুন জীবন পান। তারপর করেছেন আরো ১০৬ রান! শেষে আল-আমিন তাকে আউট করেই ম্যাচের মোড় ঘুরিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি। রাজশাহীর অধিনায়ক সাব্বিরের সাথে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি গড়েছিলেন, ২৭ রান করেছেন স্যামি।

সাব্বিরকে এমন ইনিংসের পরও জয় উপহার দিতে না পারার আক্ষেপ নিয়েই স্যামি বলেছেন, সাব্বিরের ইনিংসটি আমার দেখা অন্যতম সেরা নক। এটা খুব হতাশার যে একজন খেলোয়াড় এমন ভালো খেলল কিন্তু শেষে হারা দলেই থাকতে হলো তাকে আশা করছি এখান থেকে শিখবো আমরা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.