সিআইডি এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে


মিরপুরে ১১ নম্বর সেক্টরের ঢাকার পল্লবী থানাধীন  নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত সিআইডি কর্মকর্তার নাম শোমেন হাসাইন রাব্বানী (৩৬)।

 তাঁর বাড়ির ঠিকানা সেকশন-১১, ব্লক-এ, লেন-২, রোড-৮, বাড়ি-৫। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী বিভাগের সহকারী কমিশনার এ বি এম জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, পারিবারিক বিরোধের কারণে শোমেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। জাকির হোসেন আরো জানান, শোমেন হাসাইন রাব্বানীকে সিআইডি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তিনি উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। পুলিশ জানায়, এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেনি। কেউ না এলে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.