দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জেডিসি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোনে কথা বলার অপরাধে আবু তালেব নামে এক শিক্ষককে ৭দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
চিরিরবন্দর থানার ওসি মোঃ আনিছুর রহমান জানান, উপজেলার নান্দেড়াই কামিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্রে কৃষি পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসক মীর খায়রুল আলম পরিদর্শনে আসেন।
এসময় কক্ষ পরিদর্শক আবু তালেবের মুঠোফোনে কথা বলা দেখে তাকে আটক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদকে নির্দেশ দেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফিরোজ মাহমুদ ভ্রাম্যমান আদালতে ১৮৮ ধারায় ওই শিক্ষককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.