আজ থেকে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল


আজ থেকে ঢাকা সেনা জাদুঘর প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল।
বাংলাদেশের দেশীয় তাঁত শিল্পের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন হচ্ছে। প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল’-এ বাংলাদেশসহ ৫টি দেশের ২৫ জন ডিজাইনার তাদের সৃষ্টিকর্মকে তুলে ধরবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেস্টিভ্যাল আয়োজক টুটলি রহমান, রিলাস ফ্যাশন বুটিকের ম্যানেজিং ডিরেক্টর মানতাশা আহমেদ, টাঙ্গাইল কুটিরের মুনিরা এমদাদ, পূর্বাণী হোটেলের চেয়ারপার্সন জয়নাল রহমান, ঢাকা ব্যাংকের হেড অব মার্কেটিং খন্দকার আনোয়ার এহতেশাম ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এডিশনাল ম্যানেজার মো. হাশেম চৌধুরী।

এই ফেস্টিভ্যালের বিভিন্ন কর্মসূচির মধ্যে হ্যান্ডপলুম মক ভিলেজ প্রদর্শনী, অ্যানিমেশন ও অমিতাভ রেজা কর্তৃক ডকুমেন্টারি ফিল্মের প্রদর্শনী এবং খাদি, গামছা, মসলিন, বেনারসি, জামদানি, ট্রাইবাল ইত্যাদি বিষয়ে স্বনামধন্য ডিজাইনারদের প্রদর্শনী সেইসঙ্গে রয়েছে কালচারাল শো, তাঁতিদের সম্মাননা, কনসার্টসহ আরও অনেক কিছু।

জননন্দিত ফ্যাশন ডিজাইনার টুটলি রহমান জানান, ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা খুবই করুণ। যন্ত্রচালিত তাঁতের সঙ্গে টিকতে না পেরে বিলুপ্তির পথে শিল্পটি।

আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল ২০১৬-তে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.