কিডনি ট্রান্সপ্লান্ট করতে হাসপাতালে সুষমা স্বরাজ


ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, কিডনি ট্রান্সপ্লান্ট করার পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।


বিবিসি জানিয়েছে, অনেকদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন ৬৪ বছর বয়সী ভারতীয় মন্ত্রী, চলিত মাসের প্রথম দিকে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ট্যুইটারে নিজের অনুসারিদের তিনি জানিয়েছেন, কিডনি জটিলতার জন্য এখন ডায়ালাইসিস নিতে হচ্ছে তাকে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভার অন্যতম প্রভাবশালী সদস্য সুষমা।

 হাসপাতালের কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগায় তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।” সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের আবেদনে দ্রুত সাড়া দিয়ে জনতার প্রিয় মানুষে পরিণত হয়েছেন ভারতীয় এই মন্ত্রী।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.