রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ন কবীর ওরফে ঝনু (৪৩), মো. শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারী লিটন (২৭) ও মো. মানিক (২৮)। ডিবি পূর্ব বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার স্নিগ্ধা আখতার জানান, রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৮টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মুগদা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.