জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
পরিদর্শক রাইসুল বলছেন, রাত দেড়টার দিকে আক্কেলপুর থানার পুলিশ আটোরিকশায় করে রাস্তায় টহল দিচ্ছিল। কাঁঠালবাড়ি সেতু এলাকায় গেলে ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছুড়লে ডাকাত রাশেদ গুলিবিদ্ধ হয় অন্যরারা পালিয়ে গেছে।
গুলিবিদ্ধ রাশেদকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক রাইসুল। ডাকাত রাশেদের নামে থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।ডাকাতদের হামলায় এসআই আনিছুর রহমান ও এএসআই ওবায়দুর রহমান আহত হলে তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে জানান পরিদর্শক রাইসুল।

0 comments:
Post a Comment
Thanks for your comments.