দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় গ্রেফতার হওয়া সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার তাকে মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন। গত বুধবার রাতে তাকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে গ্রেফতার করে দুদক।
দুর্নীতি দমন কমিশন সিলেটের উপপরিচালক রেভা হালদার বলেন, আটক সুব্রত চক্রবর্তী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.