অক্ষয় সমকামী !


বলিউডের অন্যতম সফল দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন তাদের। কিন্তু অক্ষয়-টুইঙ্কেলের বিয়েতে প্রথমে রাজি ছিলেন না অক্ষয়ের শাশুড়ি।


অক্ষয়ের শাশুড়ি  নাকি ভাবতেন অক্ষয় সমকামী

অভিনেতা রাজেশ খান্না ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্না। মেলা সিনেমার পর অক্ষয়কে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টুইঙ্কেল খান্না। বিয়ের কথা বলতে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দেখা করেন অক্ষয়।

সে সময় ডিম্পল জানান, তার এক লেখক বন্ধু যে কিনা সে সময় সমকামীদের নিয়ে লেখালেখি করছিল, তাকে জানিয়েছিল, অক্ষয়ও সমকামী। কথাটি শুনে জ্ঞান নাকি হারিয়েছিলেন টুইঙ্কেল। পরবর্তী সময়ে ডিম্পল তাদের বিয়েতে মত দিয়েছিলেন।

কিন্তু টুইঙ্কেলকে বিয়ের আগে অক্ষয়ের সঙ্গে এক বছর লিভ টুগেদার করার জন্য বলেছিলেন। অক্ষয়-টুইঙ্কেল তা মেনেও নিয়েছিলেন। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অক্ষয় ও টুইঙ্কেল। সেখানেই বিয়ের আগে তাদের একটি স্মৃতিচারণা করে কথাগুলো জানান তারা। ২০০১ সালে বিয়ে হয় অক্ষয়-টুইঙ্কেল দম্পতির। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে ছেলের নাম আরাভ এবং মেয়ের নাম নিতারা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.