বিপিএলে এবারের আসরে এটি দলীয় সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ রান বরিশাল বুলসের। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ১৯২ রান সংগ্রহ করেছিলো মুশফিকুর রহিমরা।
ঢাকা ডায়নামাইটসের পক্ষে এদিন সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার মেহেদী মারুফ। এছাড়া কুমার সাঙ্গাকারা ২০, নাসির হোসেন ৪৩, রবি বোপারা ৮, সাকিব আল হাসান ২৪, ডাওয়েন ব্রাভো ১৩* ও সেকুগে প্রসন্ন ৬* রান করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে রশীদ খান ৩টি, আল-আমিন ১টি ও রায়ান টেন ডেসকাট ১টি করে উইকেট নেন। এদিন শুরু থেকেই ঝড়োয়া ব্যাটিং করতে থাকে ঢাকা ডায়নামাইটস। দলীয় ৩৩ রানে ফিরে যান ওপেনার কুমার সাঙ্গাকারা।
১২ বল খেলে ২০ রান করেন তিনি। এরপর জুটি বাধেন মেহেদী মারুফ ও নাসির হোসেন। দু’জন মিলে ৮৪ রানের পার্টনারশীপ গড়েন। দলীয় ১১৭ রানে ফিরে যান নাসির হোসেন। ৩৫ বল খেলে ৪৩ রান করেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে রবি বোপারা ও মেহেদী মারুফকে ফিরিয়ে দেন রশীদ খান। বোপারা ১০ বল খেলে করেন ৮ রান। আর ৩৯ বল খেলে ৬০ রান করেন মেহেদী মারুফ। এরপর ১৩ বল খেলে ২৪ রান করেন সাকিব আল হাসান। ডাওয়েন ব্রাভোর ব্যাট থেকে আসে ১৩ রান। সেকুগে প্রসন্ন করেন ৬ রান।

0 comments:
Post a Comment
Thanks for your comments.