পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের ভিমবার এলাকায় লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি সাত সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তান ভারতের বিভিন্ন ফাঁড়ি লক্ষ্য করে উপযুক্ত জবাব দেয়। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০০৩ সালে ভারত ও পাকিস্তান এক চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ করে। সে সময় অস্ত্রবিরতি চুক্তিও সম্পাদিত হয়। তবে এরপর অনেকবার এই চুক্তির লঙ্ঘিত হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়েই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে স্বাধীন হওয়ার পর দুটি দেশ এ পর্যন্ত তিনটি যুদ্ধে জড়ায়। এর মধ্যে দুটিই হয় কাশ্মীর নিয়ে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গত জুলাইয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর সেখানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
এর মধ্যে উরির সেনাছাউনিতে ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.