নিউজিল্যান্ডে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান



পাকিস্তানের পুরুষ ও নারী ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে। আর সেই দেশই রবিবার কেঁপে উঠলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে।
আতঙ্কগ্রস্থ পাকিস্তানের পুরুষ ও নারী দলকে যথাক্রমে নেলসন ও ক্রাইস্টচার্চের হোটেল থেকে বাইরে বেরিয়ে আসে। দুট দলই নিরাপদে আছে। মিসবাহ-উল হকের দল দুই টেস্টের সিরিজ খেলতে গেছে দেশটিতে। ১৭ নভেম্বর শুরু প্রথম ম্যাচ।

এই ভূমিকম্পের পর পাকিস্তান দলের টিম ম্যানেজার ওয়াসিম বারি জানিয়েছেন, "আমাদের দলের কেউ কেউ তখন নামাজ পড়ছিল। কেউ কেউ ভারত-ইংল্যান্ড টেস্ট দেখছিল টেলিভিশনে।

আমরা বুঝলাম জানালা কাঁপছে। এরপর গোটা রুমই কাঁপতে থাকলো। ষষ্ঠ ও সপ্তম তলায় ছিলাম আমরা। দ্রুত বেরিয়ে পড়ি। হোটেলের কর্মচারীরাও সহায়তা করেছে খুব।

আমরা সবাই নিরাপদে আছি,, এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি। তবে তীব্রতা বেশি থাকায় আতঙ্ক ছড়িয়ে টড়ে। টুইটারের পাকিস্তানের নারী দলের অধিনায়ক সানা মির তাদের নিরাপদে থাকার খবর দিয়েছেন, আমাদের দলের সবাই নিরাপদে আছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.