মালিকের হাতে ফিরল হলি আর্টিজান


নজিরবিহীন জঙ্গি হামলায় আন্তর্জাতিক গণমাধ‌্যমের শিরোনাম হওয়া গুলশানের হলি আর্টিজান বেকারি সাড়ে চার মাস পর প্লট মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদর রহমান এবিসিনিউজ টোয়েন্টিফোর কে জানান, প্লটমালিক সামিরা আহম্মদ তার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে আদালতে আবেদন করেছিলেন।

আদালত অনুমতি দেওয়ায় আমরা ওই জমি ও ভবন রোববার বিকালে প্লট মালিকের কাছে হস্তান্তর করেছি।” গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটটি ১৯৭৯ সালে ‘আবাসিক ভবন কাম ক্লিনিক গড়ে তোলার জন্য’ ডা. সুরাইয়া জাবিনকে বরাদ্দ দেওয়া হয়।

গুলশান লেকের পার ১৯৮২ সালে ওই প্লটের একপাশে গড়ে তোলা হয় লেকভিউ ক্লিনিক।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.