পুলিশ কর্মকর্তা নিহত রাজধানীতে ট্রাক চাপায়


রাজধানীর বঙ্গভবনের কাছে পার্ক সংলগ্ন রাস্তায় মাটিবাহী ট্রাকের চাপায় মিজান (৩০) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।


তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মিজান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত এবং রাজারবাগ পুলিশ লাইনসের পরক্ষা শাখায় কর্মরত ছিলেন। মিজান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি মোহাম্মদ আলীর ছেলে ও তিন সন্তানের জনক ছিলেন।

পুলিশ জানায়, রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে বঙ্গভবনের ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজান। দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.