রাজধানীর পল্লবীতে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ এক ‍বৃদ্ধার


নিহত শরিফুন নেসা (৭০) ১০ নম্বর সেক্টরের ঝুটপট্টি রাব্বানী হোটেলের পাশে একটি ছয়তলা ভবনের তিনতলায় ছেলে ও ছেলের বউকে নিয়ে থাকতেন।



বুধবার রাতে সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয় বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানিয়েছেন। ‍ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শরিফুন নেসার ছেলে ও ছেলের বউ বুধবার রাতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন।

রাত সাড়ে ১২টার দিকে তারা বাসায় ফিরে শরিফুনের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। “ভবনের দারোয়ান রাকিব রাতে বৃদ্ধার সঙ্গে ভাত খেয়েছে বলে জানতে পেরেছি।

জিজ্ঞাসাবাদের জন্য রাকিবকে আটক করা হয়েছে।” গলায় কাটা দাগ ছাড়া নিহতের শরীরে আর কোনো জখমের চিহ্ন নেই বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.