সানির নতুন বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ভাইরাল


আগেরটি নিয়ে বিতর্ক এখনো থামেনি। এরইমধ্যে আবারো কনডমের বিজ্ঞাপনে কাজ করলেন হালের ক্রেজ সানি লিওনি।
ইতোমধ্যে তা সামাজিক মাধ্যমে চাওর হয়ে গেছে। নতুন কনডমের বিজ্ঞাপনে সানি লিওনি। ছবি সংগৃহীত নতুন বিজ্ঞাপনের ক্যাপশন ‘ইন দ্য কার উইথ সানি লিওনি’।

এই বিজ্ঞাপনে কাজ করা সম্পর্কে সাবেক এই পর্ন তারকা বলেন, ‘আগের বারের চেয়ে এবার কনডমের বিজ্ঞাপনে কাজ করে আরো বেশি উপভোগ করেছি।’ এর আগে কনডমের বিজ্ঞাপনে যৌন উত্তেজক দৃশ্যে শুটিং করার জন্য সানিকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন ভারতের উত্তর প্রদেশের সিপিআই নেতা অতুল কুমার আনজানসহ বিভিন্ন রাজনীতিবিদরা।

সমালোচনায় অতুল বলেন, ‘কনডমের বিজ্ঞাপনে সানির যৌন উপস্থাপনার জন্য ভারতে ধর্ষণ বাড়ছে।’ এ নিয়ে বেশ কিছুদিন চুপ থাকার পর মুখ খোলেন সানি। প্রথমে তিনি বলেন, ‘দেশে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও সেগুলো না করে তাকে নিয়ে ভেবে অযথা শক্তি নষ্ট করছেন বিশিষ্ট ব্যক্তিরা তথাকথিত সমাজ রক্ষকরা।’

এরপর সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে সোজাসাপটা সেইসব সমালোচনার জবাব দেন সানি লিওনি। তিনি বলেন, “কনডমের বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি। ব্যক্তিগতভাবে কেউ মনে করতেই পারেন, আমার এই বিজ্ঞাপন ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ  কিন্তু আমি মনে করি, নিরাপদ যৌন মিলনের জন্য কনডমের বিকল্প নেই।

কনডম ব্যবহার করলে যৌন সংক্রমণের মাধ্যমে কোনো রোগ ছড়ায় না। এছাড়া সন্তান না চাইলে গর্ভনিরোধক ওষুধ না খেয়ে যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা অনেক নিরাপদ। অন্যদিকে গর্ভনিরোধক পিল বা বড়ি খেলে নারীদের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়।

এখন দেখা যাক নতুন এই বিজ্ঞাপন নিয়ে কোন ধরনের সমালোচনার শিকার হন সানি লিওনি এবং তার জবাবই তিনি দেন কিভাবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.