ল্যাপটপ চুরির অভিযোগ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাত সেই সঙ্গে শিক্ষার্থীদের শুক্রবার বেলা ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা কামরুজ্জামান হিরো জানান, শুক্রবার বেলা ১১টার দিকে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বৈঠকে সভাপতিত্ব করেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ছাত্র কল্যাণ উপদেষ্টা জানান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এইচ এম কামরুজ্জমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি ‘হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামরুজ্জামান হিরো বলেন, মঙ্গলবার রাতে জিয়া হল থেকে চারটি ল্যাপটপ চুরি যায়। ল্যাপটপগুলো উদ্ধার করতে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায় বিভিন্ন কক্ষে তল্লাশি চালান।
“এ সময় ছাত্রলীগের সহ-সম্পাদক শাকিল কবীর তাকে বাধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষককে প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখে।” ওই ঘটনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয় ছত্রালীগের মধ্যে উত্তেজনা চলছিল জানিয়ে কামরুজ্জামান হিরো বলেন, এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তিনজন আহত হন।দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

0 comments:
Post a Comment
Thanks for your comments.