সাঙ্কা-মাহেলা-সাকিব ব্যর্থ হলে চাপের মুখে পড়ে ঢাকা। সেই জায়গা থেকে দারুণ ব্যাটিং করে লড়াই করার মতো পুঁজি গড়েন মোসাদ্দেক।
মোসাদ্দেকের অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ১৩৮ রান। শুক্রবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে ঢাকা ডায়নামাইটসকে প্রথম থেকে চাপের মুখে রাখে রাজশাহী কিংস।
দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৩ রানের মাথায় সাঙ্গাকারাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। সাঙ্কাকারাকে ফেরানোর স্কোর বোর্ডে ৩০ রান যোগ করতে না করতে জয়বর্ধনে কে ক্যাচের ফাঁদে ফেলন সুমিত পাটেল। ঠিক দুই বল পরে ২২ বলে ২৫ রান করা মেহেদী মারুফকে এলবিডাব্লু হলে ম্যাচে আধিপত্য বিস্তার করে রাজশাহী।
৭.১ ওভারে মিরাজের বলে দারুণ স্ট্যাপিং করে সাকিবকে ফেরান নুরুল হাসান। ৪৩ রানে ৪ উইকেটে হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা ডাইনামাইটস। চাপের মুখে পঞ্চম উইকেটে মোসাদ্দেক এবং বোপারা ৫৪ রানের জুটি গড়ে ম্যাচে ফেরে ঢাকা।
১৫.৫ বলে জুটি ভাঙ্গেন আবুল হোসেন রাজু। ১৮.৩ বলে মোহাম্মদ সামির বলে চার হাকিয়ে ৪১ বলে অর্ধশতক করেন মোসাদ্দেক। ৪৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

0 comments:
Post a Comment
Thanks for your comments.