গত মাসে সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরভাবে হামলা চালায় নরপিশাচ বদরুল।
গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গান প্রসঙ্গে সজল বলেন, খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে নির্মমভাবে আঘাত করতে পারে। ঘটনার পরদিনই আমি লিরিক হাতে পাই।
সেই রাতেই সুর করি আমরা এটাকে শুধু গান বলব না, আমাদের এটাই প্রতিবাদ। সজীব দাশ বলেন, অনেক গানের সুর-সংগীত করেছি। এই গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের ঘটনাই ভেসে উঠছিল।
এটা সারাদেশের মানুষের সঙ্গে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদ। তারেক আনন্দ বলেন, বিবেকের তাড়নায় গানটি লিখেছি, দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এরকম অনেক ঘটনাই সমাজে প্রতিনিয়ত ঘটছে। খাদিজাকে সামনে রেখে সব ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এই গান লেখা।

0 comments:
Post a Comment
Thanks for your comments.