মুশফিকের বরিশাল বুলসকে ১২ রানে হারিয়েছে নাঈমের রংপুর রাইডার্স


বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকের বরিশাল বুলসকে ১২ রানে হারিয়েছে নাঈমের রংপুর রাইডার্স।
রংপুরের ১৭৫ রানের জবাবে ১৬৩ রানে গুটিয়ে যায় বরিশাল। চার ম্যাচে এটি রংপুরের তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে দলটি। শেষ ওভারে কার্যকর বোলিংয়ে দলকে জিতিয়েছেন সোহাগ গাজী।

ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন লিয়াম ডসন ও শহিদ আফ্রিদি। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই মুনাবিরাকে হারায় বরিশাল। সোহাগ এরপর ফিরিয়ে দেন ফর্মে থাকা শাহরিয়ার নাফিসকেও।

গত চার ম্যাচের তিনটিতে অর্ধশতক করা নাফীস এদিন করেন ১২ রান। শাহজাদের ক্ষিপ্রতায় স্টাম্পড হন মুশফিকুর রহিমও। ডেভিড মালানের চোটে প্রথমবার খেলতে নামা জিভন মেন্ডিস এক প্রান্ত আগলে রেখে রানের গতি বাড়াতে থাকেন। বিধ্বংসী ছিলেন নাদিফ চৌধুরীও। এরপর দুজনকেই ফিরিয়ে দন আফ্রিদি। ২৫ বলে ৪১ করে নাদিফ ধরা পড়েন কাভারে।

৫৩ বলে ৫৭ করে উইকেটের পেছনে ধরা পড়েন মেন্ডিস। এরপর ১০ বলে ১৭ রান করেও দলকে জেতাতে পারেন নি থিসারা পেরেরা। (১০ বলে ১৭*)। শেষ দিকে আর কোনো ব্যাটসম্যান পারেননি পরিস্থিতির দাবি মেটাতে।

 রংপুরকে বড় স্কোরের ভিত্তি গড়ে দিয়ে মাচের সেরা হয়েছেন মিঠুন। ৩৫ বলে মিঠুন স্পর্শ করেন টি-টোয়েন্টিতে পঞ্চম অর্ধশতক। শেষ পর্যন্ত থিসারা পেরেরার স্লোয়ার বলে মিঠুন বোল্ড হন ৬২ রানে। ৪৪ বলের ইনিংসে ছিল ৬টি চার, দুটি ছক্কা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.