আফগানিস্তানে জার্মান দূতাবাসে আত্মঘাতী বিস্ফোরণ : মৃত ২


আফগানিস্তানে জার্মান দূতাবাসে আত্মঘাতী বিস্ফোরণ। মৃত ২, আহত শতাধিক। আফগানিস্তানের মাজার–ই–শরিফ শহরে জার্মান দূতাবাসটি অবস্থিত। বৃহস্পতিবার রাতে গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে দূতাবাসের দেয়ালে ধাক্কা মারে দুই সন্ত্রাসী। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও দোকানের জানলার কাচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর কয়েক দফা গুলির আওয়াজও শোনা যায়।


আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ন্যাটো বাহিনী। আহতদের মধ্যে ১০ শিশুও রয়েছে। তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক নূর মোহাম্মদ ফায়াজ। একটি বিবৃতি জারি করে হামলার দায় স্বীকার করেছে তালিবান। এ মাসের শুরুতে কুন্ডুজ শহরে মার্কিন বিমান হানায় মৃত্যু হয় ৩২ সাধারণ মানুষের।

সেই ঘটনার প্রতিশোধ নিতেই নাকি জার্মান দূতাবাসকে নিশানা করেছে তারা। দূতাবাসের অন্দরে কয়েকজন সন্ত্রাসী ঢুকে পড়েছে বলেও দাবি করে তারা। তবে তা খারিজ করেছেন বলখ প্রদেশের পুলিস কর্মকর্তা সৈয়দ কামাল সাদাত। ১৯৯৬ সাল থেকে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে রয়েছে তালিবান। ৯/‌১১–এর পর তাদের শেষ করতে উদ্যোগ নেয় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। গত ১৫ বছর ধরে প্রায় ১৩,০০০ মার্কিন–ন্যাটো জোট সেনা সেখানে রয়েছে। মাজার–ই–শরিফে রয়েছে ৯৩৮ জার্মান সেনাও। তাদের শেষ করতে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় প্রায়ই হামলা চালায় তালিবান। সশস্ত্র হামলা চালিয়ে শুধুমাত্র গত বছরই ৫,৫০০ সেনা ও পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। হামলায় আহতের সংখ্যা প্রায় ১১,০০০।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.