রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে মাত্র ১২২ রান করার পরেই আরেকটি হারের শঙ্কা ভর করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস শিবিরে।
৯ উইকেটের জয় দিয়ে পয়েন্ট তালিকাতেও ভালো অবস্থান তৈরি করেছে নাঈম ইসলাম-শহীদ আফ্রিদিরা। ২৯ রানের মাথায় রংপুরের ওপেনার সৌম্য সরকারকে সাজঘরে ফিরিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তবে এরপর কুমিল্লার বোলারদের আর কোনো সুযোগ দেননি আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিথুন।
দ্বিতীয় উইকেটে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রংপুরের এই দুই ব্যাটসম্যান। মিথুন খেলেছেন ৩৯ বলে ৪৫ রানের ইনিংস। শেহজাদ অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫১ রান করে, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ডানহাতি এই ব্যাটসম্যানের হাতে।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের পক্ষে বল হাতে সাফল্য পেয়েছেন শুধুই মাশরাফি। তিন ওভার বল করে ২০ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট, কোনো উইকেট না পেলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন পাকিস্তানের সোহেল তানভির।
তিন ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ৭ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলসের ৫২ রানের ইনিংস দুটিতে ভর করে স্কোরবোর্ডে ১২২ রান জমা করেছিল কুমিল্লা।
টানা পাঁচটি ম্যাচে হারের পর এখনো পয়েন্ট তালিকার তলানিতে আছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস, অন্যদিকে পাঁচ ম্যাচের চারটিতেই জিতে রংপুর আছে দ্বিতীয় স্থানে, পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

0 comments:
Post a Comment
Thanks for your comments.