যশ চোপড়া শাহরুখের সাফল্যের কারন


শাহরুখ খানের ‘কিং খান’ হিসেবে পরিচিতি পাওয়ার পেছনে নির্মাতা যশ চোপড়ার ভূমিকাই হয়তো সবচেয়ে বেশি।



 কিন্তু এই অভিনেতার ক্যারিয়ারের সাফল্যের পেছনের ধ্রুবতারা ছিলেন পরিচালক লে. কর্নেল আর কে কাপুর। শাহরুখের জীবনী নিয়ে লেখা বইয়ে লেখক ও চলচ্চিত্রকার সামার খান এমনটাই লিখেছেন। ‘এস আর কে : টোয়েন্টি ফাইভ ইয়ারস অব আ লাইফ’ নামক বইয়ে সামার খান লিখেছেন, যদিও শাহরুখ খানের শাহরুখ হয়ে ওঠার পেছনে যশ চোপড়ার অবদান অসামান্য, তথাপি শাহরুখকে যিনি প্রথম আবিষ্কার করেন, তিনিই শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন। লে. কর্নেল আর কে কাপুর শাহরুখ খানকে প্রথম ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিত করান। সামার খান বলেন, ‘শাহরুখকে প্রথম আর কে কাপুরই আবিষ্কার করেন। আমার মতে, তিনি ছাড়া শাহরুখকে কল্পনা করা যায় না।

 সালাম তাঁকে। তিনিও আমার বইয়ের একটি অংশ।’ সামার খানের বইটিতে শাহরুখের সঙ্গে কাজ করা সব পরিচালকের সাক্ষাৎকার ছাপা হয়েছে। আজই বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটিতে শাহরুখের ব্যক্তিগত জীবনের কোনো অংশ রাখা হয়নি। বইটি লেখা হয়েছে তাঁর পেশাদার জীবন নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.