ভর্তি পরীক্ষা শুরু রোববার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের


বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ইব্রাহীম কবীর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিনেও একই নিয়মে পরীক্ষা নেওয়া হবে বরে জানান তিনি।


এ বছর ছয়টি অনুষদে ২১টি বিষয়ে এক হাজার ২৩০ আসনের বিপরীতে ৬১ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। প্রতি আসনে লড়বে ৫০ ভর্তিচ্ছু। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রত্যেকটি পরীক্ষা কক্ষে মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, হাতঘড়ি, হেডফোন) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান নিবন্ধক।

 নিবন্ধক ইব্রাহীম কবীর বলেন, গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়। ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে এবারে নবমবারের মত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আট হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.