ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার


পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে এক যুবককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের বাড়ি পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে।

পুলিশ বলেছে, গত বুধবার রাতে মেয়েটি ঘরে পড়াশোনা করছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই যুবক ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে টানাহেঁচড়া করে বাড়ির পাশের একটি বিদ্যালয়ে নিয়ে যান। সেখানে জোর করে মেয়েটিকে ধর্ষণ করেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.