জানুন আজকের রাশি ফল ও করুন নিজেকে সফল


আজ ১৮ নভেম্বর: আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯।

গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। শুভ রং—লাল, চকলেট, সোনালি। শুভ রত্ন—রক্তপ্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—নভোচারী অ্যালান বি শেফার্ড, অভিনেত্রী লিন্ডা ইভান্স, চিত্রপরিচালক ভি শান্তারাম।

এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) 
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) 
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন) 
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) 
ব্যবসায় শুভ যোগাযোগ ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর অপেক্ষা করছে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে পুরস্কৃত হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থভ্রমণ শুভ।


ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 
ব্যবসায়িক যোগাযোগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.